ISISC-ASSET-EBT Billing Portal — ইউজার ম্যানুয়াল

← মূল সফটওয়্যারে ফিরুন

এই ম্যানুয়াল দুই ধরনের ব্যবহারকারীর জন্য: (ক) প্রতিষ্ঠান (STP) — প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকের তথ্য জমা দেওয়ার জন্য, (খ) অপারেটর — পোর্টালে বিল ও ইনভয়েস তৈরির জন্য।

১. এক নজরে

পোর্টালের কাজ হলো একজন প্রশিক্ষণার্থীর তথ্য একবার দিলে, সেই অনুযায়ী বিল, ট্রেইনার IT ও নিট পাওনা নিজে থেকে হিসাব করা এবং ইনভয়েস তৈরি করা। আপনাকে কোনো সংখ্যা আন্দাজে বসাতে হবে না।

✔ যা স্বয়ংক্রিয়VAT, AIT, STP ও ISISC অংশ, ট্রেইনারের বেতন, ট্রেইনার IT, ট্রেইনি ভাতা, কনভেয়েন্স, মোট ও নিট পাওনা, কথায় টাকার অঙ্ক, ইনভয়েসের সব লেখা।
🔒 এখন বন্ধ আছে২০% (চূড়ান্ত নিষ্পত্তি) এবং ১০০% (SUTP) তরঙ্গ — "পরবর্তীতে আপডেট হবে"। এই দুটো এখন ব্যবহার করা যাবে না।
মূল নীতিপ্রশিক্ষণার্থীর সংখ্যা সর্বোচ্চ ২৪। সংখ্যা ২৪ হতেই হবে এমন নয়। যতজন পাস করেছে (competent), শুধু তাদেরই তথ্য দিন। যাদের উপস্থিতি নেই বা নাম নেই, তাদের হিসাবে নেওয়া হয় না।

২. আগে যা লাগবে

📁 সকল ফাইল একসাথেবিল প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় টেমপ্লেট ও ফাইলগুলো অ্যাপের উপরে "বিল প্রস্তুতির সকল ফাইল" বাটনে Google Drive-এ পাওয়া যাবে।
কী লাগবেকার কাছে থাকেকেন দরকার
STP-র ব্যাংক হিসাব (নাম, নম্বর, ব্যাংক, শাখা, রাউটিং)প্রতিষ্ঠানবিলের অর্থ এই হিসাবে যাবে
ISISC (Industry Partner) ও প্রতিটি ট্রেইনারের ব্যাংক তথ্যISISC / প্রতিষ্ঠানISISC ও ট্রেইনারের অংশ পাঠানোর জন্য
Asset Approval Memo No ও তারিখ, STP/ISTP Serialপ্রকল্প অফিসইনভয়েসের Reference অংশে লেখা হবে
NSDA Assessment Office Order (Memo No, তারিখ, Serial)NSDA / প্রকল্প অফিসইনভয়েসের Reference অংশে লেখা হবে
প্রতিটি প্রশিক্ষণার্থীর নাম, লিঙ্গ, উপস্থিতির দিনপ্রতিষ্ঠানভাতা ও কনভেয়েন্স হিসাবের ভিত্তি
প্রশিক্ষকের যোগ্যতা (CBT&A-5 / CBT&A-4 / NSC)প্রতিষ্ঠানপ্রশিক্ষকের বেতন ঠিক করার জন্য
Master Excel Templateপোর্টাল থেকে ডাউনলোডতথ্য একবারে ভরে ইমপোর্ট করার জন্য

ক. প্রতিষ্ঠান (STP) — ১. প্রতিষ্ঠানের তথ্য (Master)

এই তথ্য একবার দিলে প্রতিটি সাবজেক্ট ও ব্যাচে বারবার লাগে না। ইমপোর্ট করলে ঠিকানা, ইমেইল, কন্টাক্ট, অনুমোদন নম্বর ও STP সিরিয়ালও উইজার্ডে পৌঁছায়। Excel-এর STP_MASTER শিটে নিচের তথ্যগুলো লিখুন:

কলামকী লিখবেনবাধ্যতামূলক?
STP Nameপ্রতিষ্ঠানের পূর্ণ নাম (যেমন: Wisdom Institute of Skills Development (WISD))হ্যাঁ
Address / Contact / Emailপ্রতিষ্ঠানের ঠিকানা, মোবাইল, ইমেইলঠিকানা ও যোগাযোগ হ্যাঁ
Bank Name / Account Name / Account Number / Branch / Routing Numberপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব (ঠিক ব্যাংকের কাগজের মতো)হ্যাঁ
Approval / Agreement Reference, BNQF / Approval Info, Approved STP Serial / Codeঅনুমোদনপত্রের নম্বর ও তথ্যহ্যাঁ (ইনভয়েসে যাবে)
সতর্কতাঅ্যাকাউন্ট নম্বর ও রাউটিং নম্বর একটি অঙ্কও ভুল হলে টাকা ভুল হিসাবে যাবে। জমা দেওয়ার আগে ব্যাংকের চেক বা স্টেটমেন্টের সাথে মিলিয়ে নিন।

ক. প্রতিষ্ঠান — ২. প্রশিক্ষক তথ্য

TRAINERS শিটে প্রতিটি প্রশিক্ষকের জন্য একটি সারি দিন।

কলামকী লিখবেন
Qualification (যোগ্যতা)শুধু এই তিনটির একটি: CBT&A-5, CBT&A-4, অথবা NSC। (L-5 লিখলে CBT&A-5 ধরা হবে, L-4 লিখলে CBT&A-4, এবং Skill Level লিখলে NSC।)
Trainer Name, Account Name, Account Number, Bank Name, Branch, Routingপ্রশিক্ষকের নাম ও ব্যাংক তথ্য
কতজন প্রশিক্ষক?সর্বোচ্চ দুজন প্রশিক্ষক এই বিলে যুক্ত হয়। যোগ্যতা না মিললে পোর্টাল সতর্ক করবে এবং ওই প্রশিক্ষক হিসাবে যোগ হবে না।

ক. প্রতিষ্ঠান — ৩. প্রশিক্ষণার্থী তালিকা

এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি সারি একজন প্রশিক্ষণার্থী।

কে তালিকায় যাবে

  1. শুধু যারা NSDA পরীক্ষায় competent হয়েছে।
  2. যার উপস্থিতি ১ দিন বা তার বেশি। উপস্থিতি শূন্য হলে সে পরীক্ষায় বসেনি, তাই তালিকায় দেবেন না।
  3. যার নাম লেখা আছে।
ন্যূনতম সংখ্যা২৪ জনের ব্যাচে কমপক্ষে ১৭ জন কম্পিটেন্ট না হলে বিল তৈরি করা যাবে না।
উপস্থিতির সীমাপ্রতিজন প্রশিক্ষণার্থী সর্বোচ্চ ৭২ দিন। ব্যাচের মোট উপস্থিতি সর্বোচ্চ ৭২ × ২৪ = ১,৭২৮ দিন। এর বেশি হলে সতর্কবার্তা আসবে এবং বিল আটকাবে।

সংখ্যা

সর্বোচ্চ ২৪ জন। যদি মাত্র ২১ জন পাস করে, তাহলে ২১ জনের তথ্য দিন — বাকি ৩টি সারি ফাঁকা রাখুন। ফাঁকা সারিকে সিস্টেম কোনোভাবে প্রশিক্ষণার্থী ধরবে না, কাউকে নিজে থেকে বসাবে না।

প্রতিটি সারিতে কী লিখবেন

কলামকী লিখবেনউদাহরণ
Student Nameপ্রশিক্ষণার্থীর পূর্ণ নামAfrina akter
GenderMale / Female (বা M / F, পুরুষ / মহিলা)Female
Attendanceমোট উপস্থিতির দিন (১ বা তার বেশি)69
Account Name / Account Number / Bank Name / Branch / Routingপ্রশিক্ষণার্থীর নিজের ব্যাংক হিসাব0200025980455, Agrani Bank
ভুল হলে কী হয়লিঙ্গ চেনা না গেলে পোর্টাল নামসহ সতর্কবার্তা দেবে। অ্যাকাউন্ট নম্বর একই দুজনের থাকলে সতর্ক করবে। এই সতর্কবার্তা উপেক্ষা করলে ভাতার হিসাব ভুল হবে।

ক. প্রতিষ্ঠান — ৪. Excel টেমপ্লেট ভরার নিয়ম

  1. অপারেটরের কাছ থেকে বা পোর্টাল থেকে Master Excel Template ডাউনলোড করুন।
  2. পাঁচটি শিট আছে: STP_MASTER, SUBJECTS, TRAINEES, TRAINERS, DOCUMENTS। শিটের নাম বদলাবেন না।
  3. SUBJECTS শিটে Subject ID (যেমন S01) ও Batch ID (যেমন B01), Batch Size (সাধারণত ২৪, শুধু তথ্যের জন্য), Occupation / Trade লিখুন।
  4. TRAINEES ও TRAINERS শিটে একই Subject ID ও Batch ID ব্যবহার করুন। না মিললে সারিটি বাদ যাবে।
  5. ভরা শেষ হলে ফাইলটি অপারেটরকে পাঠান (.xlsx বা .csv)।
ছোট টিপসGender ও Qualification-এর ঘরে সহজ শব্দ লিখুন (Male/Female, CBT&A-5/NSC)। অতিরিক্ত ফাঁকা সারি মুছে ফেলার দরকার নেই, তবে ভরা সারির নাম বা উপস্থিতি না থাকলে সেগুলো গণনায় যাবে না।

ক. প্রতিষ্ঠান — ৫. জমা দেওয়ার আগে চেকলিস্ট

✔যাচাই
☐প্রতিটি প্রশিক্ষণার্থী NSDA পরীক্ষায় competent
☐প্রতিটি সারিতে নাম ও উপস্থিতি (১+) আছে
☐লিঙ্গ Male/Female (বা M/F) লেখা হয়েছে
☐প্রতিটি অ্যাকাউন্ট নম্বর ও রাউটিং ব্যাংকের কাগজের সাথে মিলিয়েছি
☐প্রশিক্ষকের যোগ্যতা CBT&A-5 / CBT&A-4 / NSC-র একটি
☐Approval Reference, NSDA Memo ও তারিখ লেখা হয়েছে
☐মোট প্রশিক্ষণার্থী ২৪-এর বেশি নয়

খ. অপারেটর — ১. বিলিং পদ্ধতি বাছাই

অ্যাপ খুলে প্রথমে "আপনি কীভাবে Billing তৈরি করতে চান?" অংশে একটি পদ্ধতি বেছে নিন:

পদ্ধতিকখন ব্যবহার করবেন
1. Quick Billingএকটি Subject / Batch। সরাসরি উইজার্ড ধরে ধাপে ধাপে কাজ করবেন।
2. Multi-Subject Billingএকটি প্রতিষ্ঠানের একাধিক Subject / Batch। একবার STP তথ্য দিয়ে বাকিগুলো পূরণ করুন।
3. Excel Auto Billingপ্রতিষ্ঠান Master Excel পাঠালে। একবার ইমপোর্ট করলেই সাবজেক্ট, প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষক সাজানো হয়।

খ. অপারেটর — ২. Excel Auto Billing (ধাপে ধাপে)

  1. Master Excel Template বোতাম থেকে টেমপ্লেট ডাউনলোড করুন।
  2. প্রতিষ্ঠান থেকে পাওয়া ফাইলটি খুলুন এবং শিট যাচাই করুন (ক্রমে ওপরের প্রতিষ্ঠান তথ্য → প্রশিক্ষক → প্রশিক্ষণার্থী)।
  3. 📥 Master Excel / CSV Auto Import বোতামে ক্লিক করে ফাইলটি বেছে নিন।
  4. স্ক্রিনে Subject কার্ড দেখাবে। প্রতিটি কার্ডে ট্রেইনার, ট্রেইনি ও ডকুমেন্টের সংখ্যা দেখুন। যেমন: Trainees: 21 · Trainers: 2 · Documents: 1।
  5. কোনো সতর্কবার্তা এলে (যেমন যোগ্যতা চেনা যায়নি, লিঙ্গ চেনা যায়নি) সংশ্লিষ্ট সারি Excel-এ ঠিক করে আবার ইমপোর্ট করুন।
  6. প্রতিটি Subject-এর নিচে ↗ Existing Billing Wizard-এ Subject ব্যবহার বোতামে ক্লিক করুন। তথ্য উইজার্ডে চলে যাবে। প্রথম Subject-এর ট্রেইনিরা ইমপোর্টের সাথে সাথেই ট্রেইনি তালিকায় বসে যায়; বাকিগুলোর জন্য বোতামে ক্লিক করুন।
  7. এরপর Quick Billing-এর ধাপ ১–৮ অনুসরণ করুন। তথ্য আগে থেকে ভরা থাকবে; যাচাই করুন; তারপর ধাপ ১ (অংশ), ধাপ ২ (মোড) ও ধাপ ৩ (অনুমোদিত ব্যাচ সংখ্যা) বেছে নিন। ব্যাচ-ভিত্তিক NSDA তারিখ ও স্মারক (ধাপ ৬) প্রতি ব্যাচে আলাদাভাবে বসান।
  8. ইনভয়েস তৈরি করে PDF / Word / Fund Release Excel সংরক্ষণ করুন।
ইমপোর্টের পর যা অবশ্যই দেখবেনপ্রশিক্ষণার্থীর সংখ্যা ও লিঙ্গ (পুরুষ/মহিলা), ট্রেইনারের যোগ্যতা, ব্যাংক তথ্য। প্রতিষ্ঠানের পাঠানো তালিকার সাথে মিলছে কি না দেখুন।

খ. অপারেটর — ৩. Multi-Subject Billing

  1. ধাপ ০ — Billing Project Setup অংশে প্রকল্পের নাম ও Subject সংখ্যা দিন।
  2. Subject Slot তৈরি করুন বোতামে ক্লিক করুন। প্রতিটি Subject-এর নাম ও Batch লিখুন। আরও লাগলে + আরও Subject যুক্ত করুন।
  3. 📎 Approval / Master Documents যুক্ত করুন বোতামে সংশ্লিষ্ট ডকুমেন্টের নাম যোগ করুন। (এখানে ফাইলের নাম ও ধরন মনে রাখা হয়; ফাইলের ভেতরের কিছু সংরক্ষণ হয় না।)
  4. STP প্রোফাইল নিজে থেকে তৈরি ও আপডেট হয়। STP-র নাম লেখা শেষ করে ঘর থেকে বের হলে নতুন প্রোফাইল তৈরি হয়। এরপর তথ্য বদলালে তা নিজে থেকে আপডেট হয়। একই নাম আবার লিখলে খালি ঘরগুলো নিজে পূরণ হয়। ভুল প্রোফাইল হলে ধাপ ৫-এর 🗑 Profile Delete দিয়ে মুছুন।
  5. প্রতিটি Subject-এর জন্য উইজার্ডে যান (Existing Billing Wizard-এ Subject ব্যবহার)। ইনভয়েস বানান।
  6. কাজ শেষ হলে 💾 Billing Project Save করুন। পরে 📂 Saved Projects থেকে আবার খুলতে পারবেন।

খ. অপারেটর — ৪. Quick Billing (ধাপে ধাপে)

এই ধাপগুলো উইজার্ডের স্ক্রিনের শিরোনামের সাথে মিলে যায়।

  1. ধাপ ১ — বিলের অংশ নির্বাচন করুন। এখন শুধু ৮০% (সম্পন্নতা-ভিত্তিক তরঙ্গ) বেছে নিন। ২০% ও ১০০% বাটন লক করা আছে।
  2. ধাপ ২ — মোড নির্বাচন করুন। ADTP অথবা TSTP বেছে নিন। (SUTP এখন লক।)
  3. ধাপ ৩ — অনুমোদিত মোট ব্যাচ সংখ্যা। এই সাইকেলে STP-এর অনুমোদিত মোট ব্যাচ কতটি, তা বেছে নিন। ন্যূনতম ১, সর্বোচ্চ ৫। ১–৫ ছাড়া অন্য সংখ্যা নেওয়া হবে না। হিসাব এই অনুমোদিত সংখ্যার ভিত্তিতে হয়; কম ব্যাচের বিলও বানানো যায়। নিচের টেবিলে সেই মানের প্রত্যাশিত মান দেখাবে।
  4. ধাপ ৪ — প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী (ব্যাচ ভিত্তিক)। প্রশিক্ষক ১ ও ২-এর যোগ্যতা বেছে নিন। তারপর: ব্যাচে মোট প্রশিক্ষণার্থী সংখ্যা (ছেলে ও মেয়ে), কম্পিটেন্ট প্রশিক্ষণার্থী — ছেলে, কম্পিটেন্ট প্রশিক্ষণার্থী — মেয়ে, এবং কম্পিটেন্টদের (ছেলে ও মেয়ে) মোট উপস্থিতি। মোট কম্পিটেন্ট ঘরটি নিজে থেকে যোগ হয়ে দেখায়। ধাপ ৮-এ প্রশিক্ষণার্থীর তালিকা থাকলে এই তিনটি ঘর (ছেলে, মেয়ে, উপস্থিতি) তালিকা থেকে নিজে থেকে পূরণ হয় এবং শুধু পড়ার জন্য থাকে; তালিকা না থাকলে হাতে লেখা যায়। কম্পিটেন্ট সংখ্যা ব্যাচের মোট সংখ্যার বেশি হলে লাল সতর্কবার্তা আসে।
  5. ধাপ ৫ — মোট হিসাব ও STP ইনভয়েস যাচাই। প্রথমে সাবজেক্ট / ট্রেড (Occupation) লিখুন, যেমন General Caregiving বা Computer Operation। প্রতিটি সাবজেক্টের তালিকা, প্রশিক্ষক ও NSDA তথ্য আলাদা থাকে; সাবজেক্ট নাম না লিখলে ব্যাচ সংরক্ষিত হয় না। তারপর মোট বিল (১০০%), নিট পাওনা (৮০%) এবং Financial Claim (Eligible, VAT, AIT, Trainer IT, নিট) দেখুন। পরিমাণ আন্দাজ করে বসাবেন না; হিসাব নিজে থেকে হয়।
  6. ধাপ ৬ — ইনভয়েসের অতিরিক্ত তথ্য (ADTP/TSTP প্রিন্ট ফরম্যাট)। অবশ্যই সঠিক তথ্য প্রদান করবেন
    সব ব্যাচে এক (প্রোফাইলে সংরক্ষিত): Asset Approval Memo No ও তারিখ, STP/ISTP Serial, BNQF, STP ঠিকানা, ইমেইল, কন্টাক্ট।
    প্রতিটি ব্যাচের আলাদা তথ্য: NSDA Assessment Office Order-এর Memo No, তারিখ ও Serial, অনুমোদনের ব্যাচ ক্রমিক নং (ঐচ্ছিক — সব ব্যাচে থাকে না; থাকলে ইনভয়েসের Reference-এ যায়), Assessment date, ব্যাচের শুরু ও শেষ তারিখ, দিন সংখ্যা, Trainees appeared। এগুলো ওই ব্যাচের নিজস্ব রেকর্ডে থাকে; এক ব্যাচের মান অন্য ব্যাচে যায় না।
    Invoice No-এর শেষ অংশ (যেমন WISD/09/2026) এবং Invoice Date প্রতি ইনভয়েসে লিখুন।
  7. ধাপ ৭ — ব্যাংক তথ্য। STP-র ব্যাংক তথ্য (প্রোফাইল থেকে আসে, প্রয়োজনে সংশোধন করুন) এবং প্রশিক্ষকদের ব্যাংক তথ্য বসান। Industry Partner (ISISC)-এর ব্যাংক তথ্য স্থির, এটা কেউ এডিট করতে পারবে না। প্রশিক্ষকের যোগ্যতা আর এখানে আলাদা করে বাছাই করতে হয় না (ধাপ ৪-এ একবারই বাছাই হয়)।
  8. ধাপ ৮ — প্রশিক্ষণার্থীর তালিকা। 👥 ২৪ জনের তালিকা তৈরি করুন বোতামে সারি বসান। প্রতিষ্ঠানের ফাইল থাকলে 📤 Excel/CSV Import (.xlsx, .xls, .csv, .txt — যেকোনো ফরম্যাট); অথবা ⚡ Paste থেকে ২৪ জনের তথ্য বসান (কমা, ট্যাব বা সেমিকোলন যেকোনোটি চলবে)। আপলোড করা জনসংখ্যাই হিসাবে ধরা হয়। ফাঁকা সারি থাকলে কোনো সমস্যা নেই; শুধু ভরা সারি গণনায় যায়।

তালিকায় কোন সারি গণনায় যায়

অবস্থাফল
নাম ও উপস্থিতি ১+ আছেগণনায় যাবে
নাম আছে, উপস্থিতি ০যাবে না (পরীক্ষায় বসেনি)
উপস্থিতি আছে, নাম নেইযাবে না
সম্পূর্ণ ফাঁকা সারিযাবে না

ভাতা ও কনভেয়েন্স কীভাবে হিসাব হয়

খাতহার
পুরুষ প্রশিক্ষণার্থী ভাতা৪,৫০০ (১০০%) / ৩,৬০০ (৮০%)
মহিলা প্রশিক্ষণার্থী ভাতা৬,০০০ (১০০%) / ৪,৮০০ (৮০%)
কনভেয়েন্সউপস্থিতির দিন × ১০০ টাকা (৮০%-এ ৮০%)
প্রশিক্ষক (CBT&A-5 / CBT&A-4 / NSC)৩৮,৭০০ / ৩৪,৮৩০ / ৩০,৯৬০ (১০০%) — ৮০%: ৩০,৯৬০ / ২৭,৮৬৪ / ২৪,৭৬৮
Trainer IT (আয়কর)প্রতি প্রশিক্ষকের ১০০% বেতনের ২৫%; ৮০%-এ ৮০%
নিট পাওনানিট পাওনা = বিলের ৮০% (VAT, AIT ও Trainer IT বাদ)। Eligible Grant-এ এগুলো যোগ হয়ে আবার বাদ দেখানো হয়।

খ. অপারেটর — ৫. ইনভয়েস, প্রিভিউ, PDF, Word, Excel

ব্যাকআপপ্রতিটি PDF, Word বা বান্ডেল ডাউনলোডের সময় সম্পূর্ণ ইনভয়েস ফাইলটি NUSAIFA IT-এর নিরাপদ ডেটাবেসে ব্যাকআপ হয়। এটা স্বয়ংক্রিয়; আপনাকে কিছু করতে হয় না।
সেভ বা প্রিন্টের আগে প্রিভিউ করুনধাপ ৫-এর নিচের বক্সে 👁 এই ব্যাচের প্রিভিউ বা 👁 বান্ডেল প্রিভিউ চাপুন। ইনভয়েসগুলো পর্দায় দেখা যাবে। ঠিক থাকলে প্রিভিউয়ের নিচে 📄 Word হিসেবে সেভ বা 📕 PDF হিসেবে সেভ / প্রিন্ট চাপুন। ভুল থাকলে ✏ ফিরে গিয়ে সংশোধন চাপুন; কিছুই সেভ হবে না।
বোতামকী পাবেন
👁 প্রিভিউ (এই ব্যাচ / বান্ডেল)সেভ বা প্রিন্টের আগে সব ইনভয়েস পর্দায় দেখুন
🖶 ইনভয়েস প্রিন্ট করুনস্ক্রিনে পুরো ইনভয়েস (প্রিন্ট)
📕 PDF ডাউনলোড করুন (A4)A4 PDF ফাইল জমা দেওয়ার জন্য
📄 ওয়ার্ডে (Word) ডাউনলোড করুন.docx ফাইল, সম্পাদনার জন্য
📊 Fund Release Excel ডাউনলোড করুননতুন ফরম্যাট: G = ৮০% প্রদেয় (ট্যাক্স সহ), H = মূসক, I = আয়কর, J = নীট (G − H − I)। প্রশিক্ষকের আয়কর যোগ্যতা অনুযায়ী আলাদা দেখায়। মূসক ও আয়কর STP ও ISISC-এর মধ্যে তাদের বিলের অনুপাতে ভাগ হয়; মোট ইনভয়েসের মানের সাথে মেলে।
📦 সব একসাথে Word / PDFএকাধিক ব্যাচের বান্ডেল (নিচে বিস্তারিত)
জমা দেওয়ার আগেPDF খুলে প্রথম পাতা (লেটারহেড, Invoice No), ব্যাংক টেবিলের মোট সারি, নিট পাওনা ও কথায় টাকার অঙ্ক একবার দেখে নিন।

লক করা অংশ — ২০% ও SUTP (১০০%)

🔒 পরবর্তীতে আপডেট হবে২০% (চূড়ান্ত নিষ্পত্তি) এবং SUTP (১০০%) তরঙ্গ এখন ব্যবহার করা যাবে না। এগুলোর নতুন রেট পাওয়া গেলে পরবর্তী সংস্করণে যুক্ত হবে। এই সময়ে শুধু ৮০% ADTP / TSTP ইনভয়েস তৈরি করুন।

খ. অপারেটর — ৬. নিয়মাবলি ও স্বয়ংক্রিয় সুবিধা

ন্যূনতম কম্পিটেন্ট শর্ত (৭০%)

বিল তৈরি হবে না যদিকম্পিটেন্ট প্রশিক্ষণার্থী অনুমোদিত সংখ্যার ৭০%-এর কম হয়। অনুমোদিত ব্যাচ সাইজ সবসময় ২৪ (স্থির, বদলানো যায় না), তাই ন্যূনতম ১৭ জন কম্পিটেন্ট লাগবে। এর কম হলে প্রিন্ট, PDF, Word বা Fund Release Excel কিছুই হবে না, আর স্ক্রিনে কারণ দেখাবে।

STP, ISISC ও প্রশিক্ষকের বিল কম্পিটেন্ট সংখ্যায় বদলায় না। শুধু প্রশিক্ষণার্থীর ভাতা ও কনভেয়েন্স কম্পিটেন্ট তালিকার ওপর হয়।

সাবজেক্ট, ব্যাচ ও প্রশিক্ষণার্থীর তালিকা

প্রতিটি সাবজেক্ট ও ব্যাচের নিজস্ব তথ্যপ্রতিটি সাবজেক্ট (ধাপ ৫-এর সাবজেক্ট / ট্রেড), সাইকেল ও ব্যাচ নম্বরের আলাদা প্রশিক্ষণার্থী তালিকা, প্রশিক্ষক ও NSDA তথ্য থাকে। সাবজেক্ট বা ব্যাচ বদলালে ওই ব্যাচের নিজের তথ্য আসে। যেমন General Caregiving-এর ২০ জন আর Computer Operation-এর ১৭ জন আলাদা হিসাবে যায়। কম্পিটেন্ট ছেলে ও মেয়ের সংখ্যা প্রতি ব্যাচে আলাদা হতে পারে।

সাবজেক্টের নাম না লিখলে ব্যাচ সংরক্ষিত হয় না, তাই ধাপ ৫-এ সাবজেক্ট / ট্রেড অবশ্যই লিখুন।

সাবজেক্ট ও ব্যাচের সংখ্যা

  • সাবজেক্ট: একটি সাইকেলে সাবজেক্টের সংখ্যা নির্দিষ্ট নয়। যতগুলো সাবজেক্ট আছে, প্রতিটির আলাদা হিসাব হবে।
  • ব্যাচ: অনুমোদিত মোট ব্যাচ ন্যূনতম ১ থেকে সর্বোচ্চ ৫। প্রতিটি সাবজেক্টের প্রতিটি ব্যাচের আলাদা বিল হয়।
  • ব্যাচ ক্রমিক নং: অনুমোদনপত্রের ক্রমিক নম্বর প্রতি ব্যাচে আলাদা হতে পারে এবং সব ব্যাচে থাকে না। যে ব্যাচের বিল তৈরি হচ্ছে, তার নিজের নম্বর ধাপ ৬-এ লিখুন।

রি-অ্যাসেসমেন্ট

এই সংস্করণে রি-অ্যাসেসমেন্টের আলাদা ঘর নেই। এ বিষয়ে কাজ লাগলে পরে জানানো হবে।

স্বয়ংক্রিয় সংরক্ষণ ও ফিরে পাওয়া

  • ফর্মের সব তথ্য ব্রাউজারে নিজে থেকে সেভ হয়। আলাদা "Save" লাগে না।
  • কারেন্ট চলে গেলে বা পেজ বন্ধ হলে আবার খুললে উপরে "আগের কাজ ফিরে এসেছে" বার্তা আসে এবং কাজ যেখানে ছিল সেখান থেকে শুরু হয়।
  • "নতুন করে শুরু করুন" বোতামে সব অসমাপ্ত কাজ, ব্যাচের তালিকা, বান্ডেল এবং অফলাইন ক্যাশ মুছে সিস্টেম সম্পূর্ণ নতুনভাবে শুরু হয়। STP প্রোফাইল থাকে। আগে নিশ্চিত করে নিন।
  • "ঠিক আছে, চালিয়ে যাই" চাপলে আগের কাজ যেমন আছে তেমন থাকে।
  • সতর্কতা ড্রাফট শুধু এই ব্রাউজার ও কম্পিউটারে থাকে। ব্রাউজারের ডেটা মুছলে ড্রাফটও যাবে।

একাধিক ব্যাচের বান্ডেল

  1. প্রতিটি ব্যাচের হিসাব শেষ করে ধাপ ৫-এর নিচে 📦 একাধিক ব্যাচের বান্ডেল বক্সে ➕ এই ব্যাচ বান্ডেলে যোগ করুন চাপুন।
  2. তালিকায় যোগ হওয়া ব্যাচ দেখুন। ভুল হলে "সরান" দিয়ে বাদ দিন।
  3. সব ব্যাচ যোগ হলে 📄 সব একসাথে Word (একটা .docx) বা 📕 সব একসাথে PDF (প্রিন্ট উইন্ডোতে "Save as PDF") বাছুন।

প্রতিটি ইনভয়েস আলাদা পাতায় থাকবে এবং শুরু থেকে পূর্ণ হেডিংসহ আসবে। একই ব্যাচ আবার যোগ করলে আগেরটা বদলে যায়। বান্ডেলে যোগ করার পর ব্যাচের তথ্য বদলালে আবার যোগ করতে হবে।

ডাউনলোড সংক্রান্ত

একই পেজে একাধিক ফাইল ডাউনলোড করলে ব্রাউজার "একাধিক ফাইল ডাউনলোড" অনুমতি চাইতে পারে। Allow চাপুন, নইলে দ্বিতীয় ফাইল আসবে না। প্রয়োজনে পেজ রিফ্রেশ করে আবার চেষ্টা করুন।

অ্যাপ ইনস্টল

"📲 অ্যাপ ইনস্টল করুন" বাটন সব সময় দেখা যায়। ফোনে ব্রাউজারের মেনু (⋮) থেকে "Install app" বা "Add to Home screen" বাছুন। কম্পিউটারে ঠিকানা বারের Install আইকন বা মেনু থেকে Install বাছুন।

স্বাগত পর্দা

অ্যাপ খুললে প্রথমে ISISC ও ASSET Project লোগো এবং NUSAIFA IT ব্যানারসহ স্বাগত পর্দা আসে। "শুরু করুন" চাপলে সরে যায়।

সাধারণ প্রশ্ন ও সমস্যা

সমস্যাকারণ ও সমাধান
প্রশিক্ষণার্থী ২১ জন, কিন্তু ২৪টি সারি দেখাচ্ছেএটা ঠিক আছে। শুধু ভরা সারি গণনা হয়, খালি সারি যাবে না।
পর্দায় একটি বিজ্ঞাপন কার্ড আসে, এটা কেন?অ্যাপটি বিনামূল্যে রাখতে কিছু বিজ্ঞাপন দেখানো হয়। এগুলো কাজের মাঝখানে আসে না: টাইপ করার সময়, বিল তৈরি বা প্রিন্টের সময় দেখানো হয় না, এবং এক ঘণ্টায় খুব বেশিবার আসে না। বিজ্ঞাপনের ওপরের × চিহ্নে বন্ধ করা যায়, অথবা ৭ দিন দেখাবেন না বেছে নিন। বিজ্ঞাপন কখনো বিল, ইনভয়েস বা PDF/Word ফাইলে যায় না।
অ্যাকাউন্ট কেন খুলব? বিল কি লগইন ছাড়া করা যায়?হ্যাঁ, লগইন ছাড়াই বিল তৈরি ও ডাউনলোড করা যায়। অ্যাকাউন্ট খুললে প্রতিষ্ঠানের নাম, ফোন ও ইমেইল একবার দিলেই থাকে, এবং ডাউনলোড করা PDF, Word ও Fund Release ফাইল নিজের অ্যাকাউন্টে সেভ থাকে। স্ক্রিনের নিচে বাঁ দিকের অ্যাকাউন্ট বোতাম থেকে খুলুন।
আমার সেভ করা ফাইল কে দেখতে পারে?শুধু আপনি দেখতে ও মুছতে পারেন। প্রশাসক আপনার অ্যাকাউন্টের তথ্য বা সেভ করা ফাইল দেখতে পারেন না। তবে মনে রাখবেন, ডাউনলোড করা ইনভয়েসের একটি কপি আগে থেকেই প্রশাসকের ব্যাকআপে রাখা হয় (বিল-নিরাপত্তার জন্য)। সাইন-আপের সময় এটা স্বীকার করতে হয়।
পাসওয়ার্ড ভুলে গেছিলগইন ট্যাবে ইমেইল লিখে পাসওয়ার্ড ভুলে গেছি চাপুন। ইমেইলে রিসেট লিংক যাবে।
ডাউনলোডের আগে সতর্কবার্তা কেন আসে?তালিকায় কোনো সমস্যা থাকলে (যেমন ব্যাংক হিসাব বা রাউটিং নেই, একই নম্বর দুবার, ৯ সংখ্যার নয় এমন রাউটিং, উপস্থিতি শূন্য) ডাউনলোডের আগে জানানো হয়। আপনি চাইলে ডাউনলোড চালিয়ে যেতে পারেন; বাতিল করলে কিছুই ডাউনলোড হবে না।
আগের চক্রের তালিকা আবার লিখতে হবে কি?না। ধাপ ৮-এ ↻ আগের চক্র থেকে তালিকা কপি করুন চাপুন, একই প্রতিষ্ঠান ও পেশার আগের চক্র বেছে নিন। শুধু নাম ও ব্যাংক তথ্য কপি হবে; উপস্থিতি শূন্য থেকে শুরু হবে, তাই প্রতিজনের উপস্থিতি নতুন করে দিন।
সমস্যা বা পরামর্শ কীভাবে জানাব?স্ক্রিনের নিচে বাঁ দিকের সমস্যা জানান বোতাম থেকে লিখে পাঠান। লগইন লাগে না। বিল বা ফাইলের তথ্য পাঠানো হয় না, শুধু আপনার লেখা ও পেজের নাম যায়।
ছেলে/মেয়ে বাছাই না করলে কেন বিল বা ফান্ড রিলিজ হয় না?সিস্টেম লিঙ্গ অনুমান করে না। প্রতিষ্ঠানের তালিকায় যে লিঙ্গ দেওয়া আছে সেটাই ব্যবহার হয়। লিঙ্গ খালি থাকলে ধাপ ৮-এ সেই প্রশিক্ষণার্থীকে ছেলে বা মেয়ে বেছে নিতে হবে। না করা পর্যন্ত ইনভয়েস (PDF/Word), প্রিন্ট ও ফান্ড রিলিজ বানানো হবে না।
ধাপে লেখা ছেলে/মেয়ে সংখ্যা ও তালিকা মিলছে না কেন?ধাপ ৪-এ আপনার লেখা সংখ্যা সিস্টেম নিজে বদলায় না। তালিকায় ভরার পর দুটো মিলিয়ে দেখা হয়। না মিললে লাল সতর্কবার্তায় কোনটি আলাদা দেখানো হয়। তখন বিল, প্রিন্ট ও ফান্ড রিলিজ বন্ধ থাকে। হয় তালিকার ভুল ঠিক করুন, নয়তো ধাপের সংখ্যা তালিকা অনুযায়ী আপডেট করুন বাটন চাপুন। বাটন চাপলে আগে নিশ্চিত করতে হয়।
কাজ আটকে গেলে কী করব?স্ক্রিনের নিচে বাঁ দিকের 🆘 জরুরি সাহায্য বোতাম চাপুন। কী সমস্যা তা বেছে নিন এবং চাইলে ফোন নম্বর দিন। অনুরোধ সরাসরি প্রশাসকের কাছে যায়, লগইন লাগে না। আপনার কাজ সেভ থাকে।
সিস্টেম রিভিউ কেন চাওয়া হয়?বিল বা ফাইল ডাউনলোড করার পর কাজ শেষ হলে এক মিনিটের একটি বেনামী রিভিউ চাওয়া হয়। আপনার মতামতে বোঝা যায় কোথায় সহজ লাগছে আর কোথায় বদলানো দরকার। পরে বা আর জিজ্ঞেস করবেন না বেছে নিলে আবার বিরক্ত করা হবে না।
অ্যাপের নতুন সংস্করণ এলে কী করব?স্ক্রিনের উপরে নতুন সংস্করণ এসেছে বার্তা এলে এখনই রিফ্রেশ করুন চাপুন। আনইনস্টল বা নতুন করে ইনস্টল করার দরকার নেই। চলমান কাজের খসড়া সেভ থাকে। অ্যাপ কোন সংস্করণে চলছে তা অ্যাকাউন্ট বা জরুরি সাহায্য ফর্মে দেখা যায়। কোনো কারণে পুরনো দেখালে ধাপ ১-এর পাশের 🔁 সম্পূর্ণ রিফ্রেশ বোতাম চাপুন।
ডকুমেন্ট ফাইল আপলোড করেছি, কিন্তু পরে ফাইল পাওয়া যাচ্ছে নাঅ্যাপে শুধু ডকুমেন্টের নাম ও ধরন রাখা হয়, ফাইলের ভেতরের কনটেন্ট নয়। আসল ফাইল আলাদাভাবে সংরক্ষণ করুন।
কাউকে তালিকায় দিলাম কিন্তু হিসাবে আসছে নানাম ও উপস্থিতি (১+) দুটোই আছে কি না দেখুন।
ট্রেইনার বেতন শূন্য দেখাচ্ছেযোগ্যতা CBT&A-5 / CBT&A-4 / NSC (বা L-5, L-4, Skill Level) হিসেবে লেখা হয়েছে কি না দেখুন।
লিঙ্গ "পুরুষ" দেখাচ্ছে কিন্তু মহিলাGender ঘরে Female / F / মহিলা লিখুন। চেনা না গেলে সতর্কবার্তা আসবে।
ইমপোর্টের পর কিছুই আসছে নাশিটের নাম ও Subject ID / Batch ID মিলছে কি না দেখুন। ফাইল .xlsx, .xls, .csv, .txt বা .tsv হতে পারে। CSV-তে একটিমাত্র তালিকা থাকে (শুধু ট্রেইনি বা শুধু Subject); একসাথে সব তথ্যের জন্য .xlsx টেমপ্লেট ব্যবহার করুন।
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ডুপ্লিকেট সতর্কবার্তাদুজনের একই নম্বর থাকলে যাচাই করুন; ভুল হলে সংশোধন করুন।
"বিল তৈরি করা যাবে না" বার্তা আসছেকম্পিটেন্ট সংখ্যা অনুমোদিত ব্যাচের ৭০%-এর কম হলে বিল হয় না। অনুমোদিত ব্যাচ সাইজ সবসময় ২৪ (ন্যূনতম ১৭ জন)। তালিকা বা কম্পিটেন্ট সংখ্যা যাচাই করুন।
"মোট উপস্থিতি ... দিন — ব্যাচের সর্বোচ্চ ..." সতর্কবার্তা আসছেপ্রতিজন সর্বোচ্চ ৭২ দিন এবং ব্যাচের মোট সর্বোচ্চ ১,৭২৮ দিন (৭২ × ২৪)। প্রতিটি সারির উপস্থিতি ও মোট যাচাই করুন। অনুমোদিত ব্যাচ সাইজ সবসময় ২৪।
ব্যাচ বদলালে NSDA তথ্য আসছে নাপ্রতিটি ব্যাচের NSDA তথ্য আলাদা। ওই ব্যাচে প্রথমবার হলে ফাঁকা থাকবে, নিজে লিখুন।
ইনভয়েসে ভুল দেখছি, সেভ করার আগে কী করব?👁 প্রিভিউ চাপুন; ভুল থাকলে "ফিরে গিয়ে সংশোধন" চাপুন, তারপর আবার প্রিভিউ করুন।
ব্যাচ সংখ্যা ৫-এর বেশি বা ১-এর কম লেখা যাচ্ছে নাঅনুমোদিত ব্যাচ সংখ্যা ১ থেকে ৫-এর মধ্যে হতে হবে।
দ্বিতীয় ফাইল ডাউনলোড হচ্ছে নাব্রাউজারের "একাধিক ফাইল ডাউনলোড" অনুমতিতে Allow চাপুন।
একটা ব্যাচের প্রশিক্ষণার্থী অন্য ব্যাচে দেখাচ্ছেসাবজেক্ট / ট্রেড ও ব্যাচ নম্বর ঠিক আছে কি না দেখুন। প্রতিটি সাবজেক্ট ও ব্যাচের তালিকা আলাদা থাকে।
কাজ ফিরে আসেনিএকই ব্রাউজার ও কম্পিউটারে খুলুন। ব্রাউজারের ডেটা মুছে গেলে ড্রাফট থাকবে না।
কোনো বাটন দেখতে পাচ্ছি না (জায়গা ভাঁজ)সংশ্লিষ্ট অংশের শিরোনামে ক্লিক করে খুলুন।
আরও সহায়তাকোনো ফলাফল বুঝতে না পারলে ইনভয়েসের স্ক্রিনশট ও Excel ফাইলটি প্রকল্প অফিসে পাঠান।